Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Saturday, October 5, 2024

প্রথম রাত তাই চিৎকার করতে পারিনি....

প্রথম রাত তাই চিৎকার করতে পারিনি....

ctn daili news

 



সময় রাত ২টা ৪৫ মিনিট। ডিউটি ডাক্তার সবে মাত্র বিশ্রাম নিতে গিয়ে চোখে ঘুম নিয়ে বিছানায় শুয়েছেন। হঠাৎ ইমারজেন্সি থেকে কল এলো। ক্লান্ত চোখে ইমারজেন্সিতে গিয়ে যা দেখলেন, তাতে হতবাক হওয়ার মতো অবস্থা। এক মহিলা রোগী, যার পরনের চাদর রক্তে ভেজা। মুখ ফ্যাকাসে, সাদা। দেখে বোঝা যায়, নতুন বিয়ে হয়েছে।


রোগীর নাম ফুলি (ছদ্ম নাম)। হিষ্ট্রি নেওয়ার জন্য ডাক্তার জিজ্ঞাসা করলেন, "কি হয়েছে?" সঙ্গে সদ্য বিবাহিত স্বামী, জা এবং আরও ৪/৫ জন লোক এসেছে। ডাক্তারের প্রশ্ন শুনেই স্বামী চুপিচুপি রুম থেকে বেরিয়ে গেল। রোগীর সাথে আসা এক মহিলা রাগের সাথে বলল, "ডাক্তার হইছেন, বুঝেন না নাকি! সব কি আর বলতে হবে?"


ওদের গ্রামে গাছের মাথায় বাঁধা মাইকে বিয়ের গান বাজছিল একটার পর একটা। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, আর বরপক্ষ নিজেদের অভিজাত দেখানোর চেষ্টায় ব্যস্ত। যৌতুক হিসেবে যা পাওয়া গেছে, তা নেহাতই কম নয়। তবে কনের বয়স ছিল খুব কম। মাত্র ১৪ পেরিয়ে ১৫তে পড়েছে ফুলি বেগম। মেয়ের বাবা লাল শাড়ি পরিয়ে বিদায় দিতে পেরে খুশি—মেয়ে হলে বিদায় দিতে তো হবেই। মেয়েকে ক্লাস সেভেন পর্যন্ত পড়ানো হয়েছে, তাও তো কম না! ছেলেও নাকি ভালো, এমনটাই শোনা যাচ্ছে।


বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফুলিকে তার নতুন ঘরে আনা হলো। যে মেয়েটি জীবনের অর্থ বুঝতে শুরু করেছে, শৈশব থেকে কৈশোরে পা রেখেছে, সে কিছু বোঝার আগেই আজ তার বাসর রাত। পুরুষতান্ত্রিক সমাজে সতীত্ব যাচাইয়ের এক নির্মম উৎসব। বিয়ে শুধু সামাজিক বৈধতা পেতে হলেও, ফুলির মতামত নেওয়া হয়নি। পরিবারের চাপের মুখে এই বিয়ে। এ ধরনের বিয়ে আদতে একটি ধর্ষণের শামিল। ফুলি চিৎকার করতে চেয়েছিল, কিন্তু বাসর ঘরে চিৎকার করা যে উচিত নয়, তা সে জানে। সে হাত পা ছুঁড়ে বরের লালসার আগ্রাসন থেকে মুক্তির বৃথা চেষ্টা করছিল।


যখন সমাজ অনুমোদিত 'বর' তার আদিম প্রবৃত্তি থেকে বাস্তবে ফিরে এলো, তখন ফুলি রক্তে ভেজা। রক্তের ফিনকি তখনও থামেনি। ফুলির মুখ ক্রমশ সাদা হয়ে আসছিল। এখন সে হাসপাতালের বেডে অচেতন হয়ে শুয়ে আছে। হাসপাতালে নিয়ে আসার সময়, ফুলির চোখ শ্বশুরবাড়ির লোকজনের দিকে পড়েছিল, যারা কানাকানি করে ব্যাঙ্গাত্মক হাসি হাসছিল।

হাসপাতালের ছাদে ‘ডার্টি পিকচার’, হাতেনাতে ধরল আয়া! তারপর যুবক যা করল …

হাসপাতালের ছাদে ‘ডার্টি পিকচার’, হাতেনাতে ধরল আয়া! তারপর যুবক যা করল …

ctn daily news

 


এখনকার এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতি মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা হাসপাতালের এক কর্মচারীর কাণ্ড।


ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওই যুবক এক বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। এক নার্স তাকে এই অবস্থায় ধরে ফেলে। ধরা পড়ার পর যুবকটি তৎক্ষণাৎ জামা কাপড় পড়ে দ্রুত স্থান ত্যাগ করে এবং তার বান্ধবীও দ্রুত সরে পড়ে।

ঘটনাটি কিছুদিন আগে ঘটলেও সম্প্রতি হঠাৎ করেই হাসপাতালের ওই কর্মচারীর কীর্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, যুবকটি ছিন্দওয়ারা হাসপাতালে হেল্প ডেস্ক বিভাগে কর্মরত ছিলেন।


তবে, সম্প্রতি হাসপাতালের উচ্চপদস্থ কর্মীদের সদয়তায় তিনি অস্থায়ীভাবে সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন, যা নিয়ে অন্যান্য কর্মীদের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল। এমন পরিস্থিতিতেই তিনি বান্ধবীর সঙ্গে হাসপাতালের একটি নিষিদ্ধ স্থানে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন।

তথ্য অনুযায়ী, হাসপাতাল থেকে সাসপেন্ড করা হলেও ওই যুবক নাকি তার প্রভাব খাটিয়ে আবারও হাসপাতালের কাজে যোগ দিয়েছেন। তবে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

নিজের সাফাই দিয়ে ওই যুবক উল্টো দাবি করেছেন, তিনি নাকি তার বাগদত্তার সঙ্গে একটি বিশেষ ঝামেলার সমাধান করতে সেদিন সেখানে গিয়েছিলেন। তবে ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর তারা তৎক্ষণাৎ জামা কাপড় পড়ে দ্রুত সরে পড়ছেন। ফলে স্পষ্ট যে, তারা ওইদিন আপত্তিকর অবস্থাতেই ছিলেন।
শরীরে একটুকুও সুতো নেই, অথচ আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা ঢেকে ‘ঠুমকা’ করতে লাগলেন তরুণী! মুহূর্তের মধ্যেই ভাইরাল

শরীরে একটুকুও সুতো নেই, অথচ আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা ঢেকে ‘ঠুমকা’ করতে লাগলেন তরুণী! মুহূর্তের মধ্যেই ভাইরাল

 

ctn daily news



সোশ্যাল মিডিয়ায় কত অদ্ভুত জিনিস ভাইরাল হয়, তা নেটপাড়ায় যারা নিয়মিত সময় কাটান, তারা ভালোভাবেই জানেন। গান, ছবি বা ভিডিও—ভাইরাল হওয়ার প্রতি মানুষের আকর্ষণ যেন অতুলনীয়। একবার ভাইরাল হলে জীবনটা যেন বদলে যায়! লাইমলাইটে থাকতে কে না চায়? এজন্য অনেকেই সমস্ত সীমা অতিক্রম করতেও প্রস্তুত থাকেন।

নেটপাড়ায় একটু ঘুরলেই চোখে পড়বে অনেক ভিডিও, যেগুলি দ্রুত ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমন একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে। ভিডিওটিতে এক তরুণীকে সম্পূর্ণ আয়না দিয়ে ঢেকে গানের তালে কোমর দোলাতে দেখা যাচ্ছে। তার এই অভিনব কাণ্ডে নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।

ভাইরাল ভিডিওর শুরুতে দেখা যায়, একটি বাড়ির সিঁড়িতে একজন ব্যক্তি বসে আছেন। পাশের উঠোনে একটি খাটিয়ায় বসে রয়েছেন দুই মহিলা। কিন্তু ভিডিওতে আসল টুইস্ট তখনই আসে, যখন এক তরুণী তাঁদের সামনে এসে নাচতে শুরু করেন। তাঁর শরীরে কোনও পোশাক নেই; বরং বিভিন্ন আকারের আয়না দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই অদ্ভুত আয়না দিয়ে তৈরি পোশাক পরে তিনি ক্যামেরার সামনে কোমর দোলাতে শুরু করেন। পিছনের লোকটিও তরুণীর এই বিশেষ পোশাক দেখে অবাক হয়ে গেছেন।

ভিডিওটি ভাইরাল হতেই নেটনাগরিকরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। কিছু লোক তরুণীকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, উরফিও এর আগে এমন আয়না দিয়ে তৈরি পোশাক পরে ভিডিও শেয়ার করেছেন।


Wednesday, October 2, 2024

ভূমিও যৌন হয়রানির শিকার, সেই কষ্ট পুষে রেখেছেন দিনের পর দিন

ভূমিও যৌন হয়রানির শিকার, সেই কষ্ট পুষে রেখেছেন দিনের পর দিন

  ২০১৪ সালে ‘দম লাগাকে হাইসা’ সিনেমার জন্য ওজন বাড়িয়েছিলেন তখনকার নবাগত নায়িকা ভূমি পেড়নেকর। সেই সিনেমার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পর্দায় যেমন নিজের পরিশ্রমের প্রমাণ দিয়েছেন, তেমনি স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও। খুব দ্রুতই তিনি ওজন কমিয়ে ফেলেন এবং একের পর এক সিনেমায় সাফল্য অর্জন করেন। 


বর্তমানে আর জি করের ঘটনার পর সমগ্র ভারত ক্ষোভে উত্তাল। টলিউড থেকে বলিউড পর্যন্ত একের পর এক তারকা যৌন হেনস্তা নিয়ে মুখ খুলছেন, ভূমি পেড়নেকরও সেই তালিকায় আছেন। এই ঘটনার পর নতুন করে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ভূমি কলকাতায় লিঙ্গবৈষম্য ও নারী নির্যাতনের মতো বিষয়গুলো নিয়ে বিনয়ের সঙ্গে কথা বলেছেন। যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে নারীদের ভোগান্তি নিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ভূমি বলেছেন, এককথায় এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে এবার মেয়েদের মুখ খোলার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন তিনি। নারীদের প্রতি মুহূর্তে যেসব অত্যাচার ঘটে, তা সমাজের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের জীবনে ঘটে যাওয়া অন্যায়ের উদাহরণ টেনে ভূমি বলেন, দেশের প্রতিটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার। আমিও সেই অভিজ্ঞতা পেয়েছি, যৌন হয়রানির শিকার হয়েছিলাম। দিনের পর দিন সেই ঘটনা মনের ভেতর পুষে রেখেছি, যা স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। তাঁর মতে, হেনস্তার শিকার হওয়ার পরও মেয়েরা লোকলজ্জার ভয়ে নীরব থাকে। এটি যেন একটি সাঁড়াশি আক্রমণ, যার ভারে মেয়েরা জর্জরিত ও ক্লান্ত, অথচ সমাধান মেলে না।


ভূমি মনে করেন, সমস্যা যেমন আছে, তার সমাধানও রয়েছে। তিনি ঘর থেকেই পরিবর্তন আনতে চান। তাঁর মতে, নারী যেমন পুরুষকে সম্মান করবে, তেমনি পুরুষকেও নারীদের সম্মান করতে শিখতে হবে। এতে লিঙ্গবৈষম্য দূর হবে। ভূমির দ্বিতীয় পরামর্শ, কর্মক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করা জরুরি। এটি শুরু হবে টেকনিশিয়ানদের পর্যায় থেকে এবং শেষ হবে পরিচালনার স্তরে। মেয়েদের শুধু বললেই হবে না, তাঁদের কথাও গুরুত্ব দিয়ে শুনতে হবে। পোশাক বা আচরণ—সবকিছু নিয়ে মেয়েদের সারাক্ষণ সমালোচনা করা হয়, যা ভূমির মতে নারী হেনস্তার অন্যতম কারণ।

ভূমি পেড়নেকর শিশুদের মানবিক বিকাশের ওপরও গুরুত্ব দেন। কারণ, তাঁর মতে, এখনকার শিশুরা আগের তুলনায় অনেক বেশি অমানবিক হয়ে উঠছে। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তারা কুকুরের লেজে বাজি বেঁধে জ্বালিয়ে দেয়! ভূমির মতে, যদি শিশুদের মধ্যে মানবিকতার শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা ভবিষ্যতে বিবেকবান ও সৎ মানুষে পরিণত হবে।

শাহরুখের পথে হাঁটলেন শাকিব খান

শাহরুখের পথে হাঁটলেন শাকিব খান

বিনোদন
  এ বছরের শুরু থেকে শাকিব খান চলচ্চিত্রের বাইরে নিজেকে ব্যস্ত রাখতে নানা উদ্যোগ নিচ্ছেন। তিনি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি ক্রিকেটের সাথেও যুক্ত হচ্ছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি দল কেনার কথা ভাবছেন। তবে বিষয়টি নিশ্চিত করা যাচ্ছিল না। দুই মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে, দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা নিজেই সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন। আজ বুধবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, বিপিএলে তাঁর নিজস্ব দল থাকছে, যার নাম "ঢাকা ক্যাপিটালস"।

গত ২৮ সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে একটি স্থিরচিত্রের সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘বিপিএল-এর ১১তম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক, কিন্তু দলের নাম কী হবে? আপনার পছন্দের সেরা নামের আইডিয়া কমেন্টে জানান, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!’


দর্শকের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নাম নির্ধারণ করার পর, বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে আনুষ্ঠানিকভাবে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের লোগো উন্মোচন করেন শাকিব খান, যিনি দলের মালিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক মামনুন ইমন, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদসহ অন্যান্য অতিথিরা।

ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন, আসন্ন বিপিএলে তাঁদের দলের নাম প্রস্তাব করার জন্য দেশ-বিদেশ থেকে তাঁর ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছেন। যা তাঁকে খুব অনুপ্রাণিত করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে, ক্রিকেটাঙ্গনে তাঁর এই নতুন যাত্রা অত্যন্ত দারুণ হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার সেই চিত্র বাংলাদেশেও দেখা যাবে। যেন শাহরুখ খানের পথেই হাঁটলেন শাকিব খান। আসন্ন ১১তম বিপিএলের আসরে শাকিব খান একটি ক্রিকেট টিম কিনেছেন। বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

Tuesday, October 1, 2024

ভারতে কোল্ডপ্লের কনসার্টের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

ভারতে কোল্ডপ্লের কনসার্টের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

ctndailynews24


 যে টিকিটের মূল্য ২,৫০০ থেকে ৩৫,০০০ রুপি, সেটি কালোবাজারে ৯ লাখ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে 'মিউজিক অব দ্য স্পিয়ারস' ট্যুরে কোল্ডপ্লে গান গাইবে। আট বছর পর ভারতে আসছে এই ব্রিটিশ রক ব্যান্ড। তারা ১৮, ১৯ ও ২১ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পারফর্ম করবে।


ভারতীয় ভক্তরা কোল্ডপ্লে শুনতে উন্মুখ। টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বুকমাইশো। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু করে প্ল্যাটফর্মটি, এবং কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।


মোট ১,৮০,০০০ টিকিট ছাড়া হয়েছে, কিন্তু টিকিট কাটতে এক কোটিরও বেশি ভক্ত বুকমাইশোতে ঢুঁ মেরেছিলেন। টিকিটের জন্য ভক্তদের চাপের কারণে প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ও অ্যাপ ক্র্যাশ করে যায়। অল্প সংখ্যক ভক্ত টিকিট পেলেও বেশিরভাগকে খালি হাতে ফিরতে হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে বুকমাইশোতে টিকিট না পেলেও কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে এবং এর পিছনে বুকমাইশোরও হাত রয়েছে।


সমালোচনার মুখে গত সোমবার মুম্বাই পুলিশ বুকমাইশোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ হেমজারানিকে তলব করে। তবে বুকমাইশো কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছে।


“ভারতের আইনে কালোবাজারে টিকিট বিক্রি দণ্ডনীয় অপরাধ। বুকমাইশো সব সময়ই এর বিরুদ্ধে রয়েছে,” এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।